October 19, 2026, 3:10 pm
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি ; খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা
এইমাত্রপাওয়াঃ

সরকার দুস্থদের কল্যাণে কাজ করছে : জনপ্রশাসন মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার দুস্থ ও অসহায়দের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন সুবিধা বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রেখেছে।

মেহেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি এবং জেলা সমাজ কল্যাণ কমিটি, মেহেরপুরের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় ও দুস্থদের কল্যাণে সরকার চিকিৎসা সুবিধার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক অনুদান দিচ্ছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছে।

 

এসময় ১৬১ জন সুবিধাভোগীর মাঝে ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page