October 2, 2026, 6:52 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে ; ট্যাক্স কমালেও কমছে না নিত্যপণ্যের মূল্য : অর্থ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোন কোন ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও পণ্যের মূল্য না কমা উদ্বেগের বিষয়।

শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় টিএসসেতে। সেখানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এতে অংশ নেন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেন দেশের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও। তিনি বলেন, বাজারের সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির কবলে পড়লে এবং সেই অনুযায়ী ক্রয়ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে।

এসময় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়াও শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সরকারি কর্মকর্তাদের একটি ট্রেনিং কোর্সের সমাপনীতে অংশ নেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page