April 6, 2026, 6:49 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

সর্বোচ্চ মূল্যসীমা মেনে নেওয়া দেশে তেল বিক্রি না করতে পুতিনের ডিক্রি জারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণকারী বা মেনে নেওয়া দেশগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে একটি ডিক্রি জারি করেছেন। খবর আল-জাজিরার।

সম্প্রতি রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করেছে পশ্চিমাজোটগুলো। এর পাল্টা পদক্ষেপ হিসেবেই এমন সিদ্ধান্তের কথা জানালো রাশিয়া। আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার এই পদক্ষেপ কার্যকর হবে।

পুতিনের আদেশে বলা হয়েছে, তবে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। তবে তা হবে প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়।

চলতি বছরের ৫ ডিসেম্বর জি-৭ এর নেতৃত্বে শিল্পোন্নত দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলে সর্বোচ্চ মূল্যসীমা ৬০ ডলার নির্ধারণ করে।

এদিকে গতকাল (২৭ ডিসেম্বর) বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য তিন সপ্তাহের মধ্যে বেড়ে সর্বোচ্চ হয়েছে। কারণ একদিকে চীনে করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এতে আশা করা হচ্ছে, দেশটিতে চাহিদা পুনরুদ্ধার হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বইছে শীতকালীন তুষাড়ঝড়। এমন পরিস্থিতিতে সেখানে উৎপাদনে প্রভাব পড়েছে।

এদিন বিকেলের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা এক দশমিক এক শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৭১ সেন্ট বা শূন্য দশমিক শূন্য নয় শতাংশ বেড়ে ৮০ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। এতে দেখা গেছে, ৫ ডিসেম্বরের পর দুই বেঞ্চমার্কের মূল্যই বেড়ে সর্বোচ্চ হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page