March 2, 2026, 9:47 pm
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন সে সব বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কমান্ডার রাষ্ট্রপতি আজ সকাল ৮টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সালাম জানান এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

রাষ্ট্র প্রধান সেখানে রাখা দর্শনার্থীদের বইয়েও স্বাক্ষর করেন।

এরআগে, রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে সেখানে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের  ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং তারা পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক হামলা চালায়।

দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page