November 2, 2026, 4:36 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

সহকারী শিক্ষকদের ‘শিক্ষা ক্যাডারে’ অন্তর্ভুক্ত না করলে সরকারি স্কুল শাটডাউন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেছেন, ‘আমরা চাই ‘সহকারী শিক্ষক’ পদটি নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গ্রেজেট প্রকাশ হোক। এ অধিদপ্তর গঠন করে শিক্ষকদের পদগুলো ক্যাডারভুক্ত করলে আমরা অন্যান্য প্রশাসনিক পদে পদান্নতির সুযোগ পাব।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় ‘শিক্ষা ভবন’ চত্বরে থেকেই দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা ‘সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র ব্যানারে বিক্ষোভে অংশ নেন।

এ সময় আন্দোলনরত শিক্ষকরা হুশিয়ারি দেন, চার দফা দাবি সমাধান না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বর্জন করে সাত শতাধিক সরকারি স্কুলে ‘শাটডাউন’ পালন করা হবে।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী জানান, পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো না থাকায় সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। দশম গ্রেডে বেতনেও তারা সংকটে পড়ছেন। তাই ‘সহকারী শিক্ষক’ পদকে নবম গ্রেডে উন্নীত করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় আনার পাশাপাশি দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের দাবি জানান তিনি।

সালমী বলেন, ‘রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার (১ ডিসেম্বর) থেকে সব কার্যক্রম বয়কট করে সম্পূর্ণ শাটডাউন পালন করা হবে।’ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭২১টি।

আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলো হলো- বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তিন কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি; ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের ৩/২ ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page