September 18, 2026, 2:11 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সহজে আর পাকিস্তানকে অর্থ দিবে না সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানকে সহজে আর কোনো অর্থ সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

সুদ-বিহীন ঋণ এবং সহজে আর্থিক সহায়তা দিতে সৌদি আরবের অপরাগতা প্রকাশের বিষয়টি পাকিস্তান সরকারের জন্য বড় একটি ধাক্কা এবং চমকের বিষয় ছিল।

এরইমধ্যে পাকিস্তানের অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, পাকিস্তানে যখন অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে, তখন বন্ধু রাষ্ট্রগুলোও তাদের সহায়তা করছে না।

আন্তর্জাতিক ঋণদাতারা পাকিস্তানের কাছে প্রায় ৮০ বিলিয়ন ডলার পাবে। যা আগামী ২-৩ বছরের মধ্যে শোধ করতে হবে। আর এমন সময়ে দেশটির দরকার ডলার। যদি তারা ডলার না পায় তাহলে দেশটির নাম ঋণ খেলাপির তালিকায় ওঠবে। বর্তমানে পাকিস্তানের বৈদশিক রিজার্ভ ৪ বিলিয়ন ডলারেরও কম রয়েছে।

চলমান অর্থনৈতিক দুরাবস্থা কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ। কিন্তু এ ঋণ বিতরণটি থমকে আছে। যদি পাকিস্তান আইএমএফের কাছ থেকে ঋণ না পায় তাহলে অন্য দেশের কাছ থেকেও সহায়তা পাওয়ার বিষয়টি ঝুলে যাবে।

একজন অর্থনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, সৌদি আরব পাকিস্তানকে শর্ত দিয়েছে, ঋণ পেতে হলে অর্থনৈতিক অবকাঠামো ঢেলে সাজাতে হবে। এই একই রকম শর্ত দিয়েছিল আইএমএফও।

সৌদি আরবের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিসের সহকারী ফেলো উমর করিম বলেছেন, ‘পাকিস্তান সরকার সৌদির সিদ্ধান্তে অবাক হয়েছে। আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর ফোনেই গালফ দেশগুলো আর্থিক সহায়তা দিত। কিন্তু এবার পাকিস্তানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’

ধারণা করা হয়, সাম্প্রতিক সময়ে সৌদি আরব গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। আর্থিক সহায়তার ব্যাপারে কথা বলতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু পাক সেনা প্রধান ক্রাউন প্রিন্সকে বোঝাতে ব্যর্থ হন।

সৌদি আরবের নীতির পরিবর্তন : ঋণ ও আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে সৌদি আরব তাদের নীতি পরিবর্তন করেছে। জানুয়ারিতে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান জানান, ‘আমরা অতীতে সহজে ঋণ সহায়তা দিয়েছি। কিন্তু এ নীতি পরিবর্তন করা হবে।’

আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো কামাল আলম বলেছেন, সৌদি আরবের নীতি পরিবর্তনের বিষয়টি পাকিস্তানের মাথায় নেওয়া উচিত।

তার মতে পাকিস্তান এমন একটি ভ্রান্ত ধারণায় আছে যে, তারা হলো পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ। তাদের আছে ২২ কোটি জনসংখ্যা। আর এত বড় একটি দেশকে বিশ্ব ফেলে দিতে পারবে না। এ কারণে দেশটির সরকার ও সেনাবাহিনী মনে করে তারা সহজেই প্রয়োজনীয় ঋণ পেয়ে যাবে। সূত্র: মিডেল ইস্ট আই

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page