February 13, 2026, 12:57 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লক্ষ্মীপুরসহ সারাদেশে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে উত্তর তেমুহনী এলাকায় এ মানববন্ধন হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব আনিস কবির ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নুর প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া মানববন্ধনে একাত্মতা পোষণ করে অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলির ঘটনা ঘটছে। ৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের ৪ সাংবাদিকের ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হওয়ায় তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি বিকেলে পেশাগত কাজে যাওয়ার পথে সদর উপজেলার গণশ্যামপুর এলাকায় সাংবাদিক রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদের ওপর মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। একপর্যায়ে তাদের উদ্দেশ্য করে গুলি করে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page