March 3, 2026, 8:34 am
শিরোনামঃ
রিয়াদে দূতাবাসে ড্রোন হামলার জবাব শিগগিরই দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির মামলার তথ্য চায় সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এক জুলাই পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকের নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলা দায়েরের স্থান, মামলার সংক্ষিপ্ত স্থান বিবরণ, মামলার বর্তমান অবস্থা, অভিযুক্তের হাল (গ্রেপ্তার-জামিন) ও মন্তব্য নির্ধারিত ছকে সংযোজন করতে হবে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে-সম্পাদকের সুপারিশসহ ই-মেইল press1@moi.gov.bd এ তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে পারবেন।

সাংবাদিকতার প্রত্যয়ন-প্রমাণ-গ্রহণযোগ্য প্রমাণপত্র এর সঙ্গে সংযুক্ত করতে হবে। সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট , ১৯৭৪ এর সেকশন ২(জি) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল-অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page