March 27, 2026, 5:37 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সময় নেওয়া হচ্ছে : র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও কত সময় লাগবে এর সুনির্দিষ্ট টাইমলাইনের বিষয়ে র‌্যাব বলছে, মামলার রায় ঘোষণার জন্য প্রতিবেদন জমা দিলে আদালত দেখছেন র‌্যাবের দেওয়া তথ্য-উপাত্ত স্বয়ংসম্পূর্ণ কি না। আরও তদন্তের প্রয়োজন রয়েছে কি না। তার প্রেক্ষিতে আদালত র‌্যাবকে সময় দিচ্ছেন। সেই বিষয়গুলোই র‌্যাব নিয়মতান্ত্রিকভাবে আদালতে উপস্থাপন করছে।

তার মানে নির্দিষ্ট সময় বলা সম্ভব না- এমন প্রশ্নের উত্তরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘না’।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আদালত কি র‌্যাবের তদন্তে সন্তুষ্ট না? এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আদালত মনে করছেন আরও পুঙ্খানুপুঙ্খ ও আরও সূক্ষ্মভাবে তদন্ত করার সুযোগ রয়েছে। এ জন্য আদালত আমাদের সময় দিচ্ছেন।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৯৩ বার পিছিয়েছে। আর কতবার পেছাবে?- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্তের অগ্রগতি হয়েছে। যখনই আমাদের মামলার তারিখ থাকে তদন্তকারী সংস্থা হিসেবে আদালতে কিছু প্রতিবেদন দিতে হয়। তদন্তের যে অগ্রগতি সেই প্রতিবেদন আমরা আদালতে জমা দিয়েছি।

‘আমাদের তদন্তের যে প্রেক্ষাপট এটি হচ্ছে যে, আমরা চাইবো না একজন নিরপরাধ ব্যক্তি ভিক্টিমাইজ হোক। সঠিক তদন্তের জন্যই মূলত বিভিন্ন সময় আদালত কর্তৃক যে সময় দেওয়া হচ্ছে। সে সময়ের প্রেক্ষিতে র‌্যাব কাজ করে যাচ্ছে।’

আদালত আপনাদের সময় দিচ্ছেন কেন এবং এই সময় নিয়ে কী করছেন?- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, যারা প্রকৃত আসামি, যারা এর সঙ্গে সরাসরি জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আদালতে বিষয়গুলো সাবমিট করছি। আদালত মনে করছেন এখানে আরও তথ্য পাওয়ার অবকাশ রয়েছে। এখানে আরও তদন্তের অবকাশ রয়েছে। যার প্রেক্ষিতে আদালত আমাদের সময় দিচ্ছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনায় তখন যে আলামত পাওয়া গিয়েছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনাসহ বর্তমান অবস্থা আদালতকে বলছি; তখন আরও কিছু উইন্ডো থেকে যাচ্ছে বলে আদালত মনে করছেন। যে উইন্ডোগুলো আদালত মনে করছেন আরও পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা উচিত, আরও পুঙ্খানুপুঙ্খ ন্যারো ডাউন করে তদন্ত করা উচিত। তার পরিপ্রেক্ষিতেই মূলত আদালত আমাদেরকে সময় দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page