August 7, 2026, 5:58 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

সাংবিধানিক সংকটের মুখে পাকিস্তান ; সীমানা নির্ধারণের পর হবে নির্বাচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা সাধারণ নির্বাচন। এর জন্য রয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতাও। কিন্তু সরকারের দাবি, সাংবিধানিক কারণেই ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে এই নির্বাচন।

সোমবার (৭ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তানের সাধারণ স্বার্থ কাউন্সিল (সিসিআই) নতুন আদমশুমারি অনুমোদন করার পরে নির্বাচন কমিশনকে (ইসিপি) নির্বাচনী এলাকাগুলোর নতুন সীমানা নির্ধারণ করতে হবে। এর ফলে সাধারণ নির্বাচন পরের বছরের মার্চ মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

জিও নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি নির্বাচনী এলাকাগুলোর নতুন সীমানা নির্ধারণ করতে হয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য পাকিস্তান নির্বাচন কমিশন। তবে গত শনিবার সিসিআই সভায় ‘সর্বসম্মতভাবে’ নতুন ডিজিটাল আদমশুমারির অনুমোদন দিলে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সভা শেষে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, চারজন মুখ্যমন্ত্রী এবং ‘সব’ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সম্মতিতে ২০২৩ সালের আদমশুমারির অনুমোদন দেওয়া হয়েছে।

সিসিআইয়ের সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলেন, আমার মতে, নতুন সীমানা নির্ধারণও একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী একটি আদমশুমারির ভিত্তিতে দুটি সাধারণ নির্বাচন হতে পারে না। সংবিধানে আরও বলা হয়েছে, নতুন আদমশুমারির ফলাফল আনুষ্ঠানিকভাবে অবহিত হওয়ার পরেই নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণ করা হবে।

তবে তিনি স্বীকার করেছেন, ২০২৩ আদমশুমারির ফলাফল নিয়ে বিভিন্ন আপত্তি তুলেছিল রাজনৈতিক দলগুলো।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর জন্য কোনো নাম চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এমকিউএম-পি এই পদের জন্য [সিন্ধের গভর্নর] কামরান টেসোরির নাম প্রস্তাব করেছে। জোটের আরেক অংশীদার পিপিপি-ও একটি বা দুটি নাম দেওয়ার আগ্রহপ্রকাশ করেছে।

একদিন আগেই পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সম্ভাব্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত তালিকায় সাবেক অর্থমন্ত্রী হাফিজ শেখের নামও রয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর চূড়ান্ত নাম মঙ্গলবার জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নেতৃত্বাধীন সরকার আগামী ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ৯০ পরবর্তী দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ পাবে ইসিপি। সরকার যদি মেয়াদ পূর্ণ করে তিন দিন পরে, অর্থাৎ আগামী ১২ আগস্ট ক্ষমতা ছাড়তো, তাহলে নির্বাচন করতে হতো পরবর্তী ৬০ দিনের মধ্যে।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page