October 12, 2026, 5:40 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র পূর্ণ সদস্যপদ পেল ইসলামি প্রজাতন্ত্র ইরান। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা।

আজ (মঙ্গলবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুরু হওয়া ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ইরানের পূর্ণ সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যদিয়ে সংস্থাটিতে ইরানের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির আনুষ্ঠানিকতা শেষ হলো।

এখন থেকে ১৫ বছর আগে এসসিও’র সদস্যপদের জন্য আবেদন জানিয়েছিল ইরান। কিন্তু ২০২১ সালে এসে সংস্থাটি ইরানের আবেদন বিবেচনা করতে সম্মত হয়। ২০২২ সালের মার্চ মাসে ইরানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

একই বছরের সেপ্টেম্বর মাসে ইরান এসসিও’র অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সমঝোতা স্মারক বা এমওইউতে সই করে। এর একমাস পর ইরানের পার্লামেন্ট এসসিও’তে এদেশের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে অনুমোদন দেয়।

এসসিও মূলত একটি কূটনৈতিক সংস্থা যার সদরদপ্তর চীনে অবস্থিত। বর্তমানে এটির আট পূর্ণাঙ্গ সদস্যদেশ হচ্ছে, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার পাশাপাশি যৌথ নিরাপত্তা ইস্যুগুলোতে পরস্পরকে সহায়তা করে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page