October 12, 2026, 6:28 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

সাংহাই সহযোগিতা সংস্থা সদস্যপদ লাভ : ইরানকে রাশিয়া-চীন-ভারতের অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নবম দেশ হিসেবে ইরান সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেহরানকে অভিনন্দন জানিয়েছেন।

ইরান গতকাল (মঙ্গলবার) এসসিওর ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান, কাজাখস্তান ও তাজিকিস্তানকে নিয়ে এই প্রভাবশালী নিরাপত্তা ও বাণিজ্যিক সংস্থা গঠিত।

ইরানের সদস্যপদ লাভের পর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, “ইসলামি প্রজাতন্ত্র  ইরান এখন আমাদের সংস্থার সব ফরম্যাটের বৈঠকে পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবে।আমি এ  উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানাচ্ছি।” দুই বছরেরও কম সময়ের মধ্যে এসসিও’তে অন্তর্ভুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন করায় ইরানের প্রশংসা করেন পুতিন।

সম্মেলনের উদ্বোধনি ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তিনি এসসিওর নয়া সদস্যরাষ্ট্র হিসেবে ইরানকে অভিনন্দন জানাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিও এসসিওর নয়া সদস্যরাষ্ট্র হিসেবে ইরানকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র পূর্ণ সদস্যপদ পায় ইসলামি প্রজাতন্ত্র ইরান। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুরু হওয়া ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ইরানের পূর্ণ সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

এখন থেকে ১৫ বছর আগে এসসিও’র সদস্যপদের জন্য আবেদন জানিয়েছিল ইরান। কিন্তু ২০২১ সালে এসে সংস্থাটি ইরানের আবেদন বিবেচনা করতে সম্মত হয়। ২০২২ সালের মার্চ মাসে ইরানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page