November 6, 2026, 8:22 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

সাইবার হামলার কবলে সিঙ্গাপুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন একটি ‘গুরুতর’ সাইবার হামলার মুখে পড়েছে। দেশটির স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সমন্বয় মন্ত্রী কে. শানমুগম এই তথ্য জানিয়েছেন।

শানমুগম জানান, অত্যন্ত জটিল এ হামলার সঙ্গে চীনা সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপের যোগসূত্র খুঁজে পেয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।

শুক্রবার রাতে দেওয়া এক বক্তৃতায় মন্ত্রী বলেন, এটি উন্নত ধরনের সাইবার হামলা বা অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি)-এর অংশ। এমন হামলা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি হামলাটি গুরুতর এবং এখনো চলছে। এটিকে ইউএনসি৩৮৮৬ বলে চিহ্নিত করা হয়েছে।’

শানমুগম জানান, যদিও কারা এই গ্রুপের পেছনে রয়েছে, তা এখনো জানা যায়নি। তবে গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যান্ডিয়্যান্ট’ ইউএনসি৩৮৮৬-কে চীনা সংশ্লিষ্ট গুপ্তচর চক্র হিসেবে চিহ্নিত করেছে।

মন্ত্রী বলেন, ‘ইউএনসি৩৮৮৬ এখনো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলা চালিয়ে যাচ্ছে।’

তিনি জানান, সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা সংস্থা (সিএসএ) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলা প্রতিহত করতে কাজ করছে।

শানমুগম বলেন, এ ধরনের এপিটি হ্যাকাররা সাধারণত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলে। তাদের লক্ষ্য হলো সংবেদনশীল তথ্য চুরি এবং স্বাস্থ্য, টেলিকম, পানি, পরিবহণ ও বিদ্যুৎসহ জরুরি পরিষেবা অচল করে দেওয়া।

তিনি সতর্ক করে বলেন, ‘হামলাটি সফল হলে গুপ্তচরবৃত্তি চালাতে পারবে। এমনকি বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে আমাদের দেশ ও এর জনগণের জন্য।’

মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় হামলা হলে হাসপাতাল বা গণপরিবহনসহ বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব পড়বে। ব্যাংক, বিমানবন্দর এবং শিল্প খাতও থমকে যাবে। এতে আমাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি জানান, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে সিঙ্গাপুরে সন্দেহভাজন এপিটি হামলার সংখ্যা চার গুণের বেশি বেড়েছে।

২০১৮ সালে একটি সরকারি স্বাস্থ্যসেবায় সাইবার হামলার মাধ্যমে ১ লাখ ৬০ হাজার রোগীর ওষুধ সংক্রান্ত তথ্য চুরি হয়। আক্রান্তদের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-ও ছিলেন।

মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান টেনএবল-এর সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার সাতনাম নারাং বলেন, ‘এপিটি হ্যাকাররা যেভাবে রাষ্ট্রীয় পর্যায়ের অবকাঠামো টার্গেট করছে, তা আমাদের জন্য বড় ধরনের সতর্কবার্তা।’

তিনি বলেন, ‘এ ধরনের ছায়ার আড়ালে থাকা প্রতিপক্ষকে ঠেকানো দিন দিন কঠিন হয়ে উঠছে। কারণ প্রতিরক্ষার জন্য যে আইটি কাঠামো তৈরি করতে হয়, তা ক্রমেই আরও জটিল ও বিস্তৃত হয়ে পড়ছে।’

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page