October 16, 2026, 12:28 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

সাইবার হামলার শিকার লাখ লাখ অস্ট্রেলিয়াবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রোপার্টি কোম্পানিগুলোর মধ্যে একটি বলেছে, তারা সাইবার অপরাধীদের হামলার শিকার হয়েছে। তারা কর্মচারী এবং অতিথিদের তথ্য চুরি করেছে।

অস্ট্রেলিয়ার একটি বৃহত্তম প্রোপার্টি ব্যবসা মেরিটনের কর্মচারীদেরকে সতর্ক করা হয়েছিল যে, সাইবার অপরাধীরা তাদের ব্যাংক একাউন্টের বিশদ তথ্য এবং তাদের বেতন, শাস্তিমূলক ইতিহাস এবং কর্মক্ষমতা মূল্যায়নের বিবরণ চুরি করতে পারে।

প্রায় ২ হাজার মানুষ এই তথ্যচুরির শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর অস্ট্রেলিয়ার বৃহত্তম স্বাস্থ্য বীমাকারী টেলিকম জায়ান্ট অপ্টাস এবং মেডিব্যাঙ্ক-এর লক্ষাধিক গ্রাহকের ব্যক্তিগত তথ্যও চুরি হয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, নতুন ব্যবস্থা কার্যকর হতে সময় লাগবে।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, সাইবার আক্রমণ দেশে দ্রুত বর্ধনশীল অপরাধগুলোর মধ্যে একটি।

২০২২ সালের অক্টোবর মাসে প্রায় সাড়ে ৩ হাজার প্রাপ্তবয়স্ক অস্ট্রেলীয়র ওপর করা এক সমীক্ষায় দেখা গেছে, ৩২ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা বা তাদের পরিবারের একজন সদস্য তথ্য চুরির শিকার হয়েছেন।

গবেষণায় দেখা গেছে, তুলনামূলকভাবে অস্ট্রেলীয়দের মধ্যে মাত্র ১০ শতাংশ গত ৫ বছরে চুরি বা হামলার মতো গুরুতর অপরাধের শিকার হয়েছে।

অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস অক্টোবরে প্রকাশ করেছে যে, প্রতি মাসে ৩ লাখ বার তাদের সিস্টেম হ্যাক করার চেষ্টা করা হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page