October 10, 2026, 9:22 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

সাগরের ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে নৌবাহিনী প্রধানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   সাগরের ব্লু ইকোনমির অপার সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগাতে সামুদ্রিক সম্পদের অনুসন্ধান, আহরণ ও যথাযথ ব্যবহারে সরকারি-বেসরকারি মেরিটাইম অংশীজনদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আজ (২১ এপ্রিল) সোমবার রাজধানীতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সামুদ্রিক সম্পদ দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এজন্য ব্লু ইকোনমিকে কেন্দ্র করে নীতি, গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে একটি টেকসই রোডম্যাপ প্রয়োজন।

নৌবাহিনী প্রধান আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষাবিদদের সমন্বিত উদ্যোগ ছাড়া ব্লু ইকোনমির প্রকৃত সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সব পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে।

সেমিনারে মেরিটাইম খাতের বিশেষজ্ঞরা, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা ব্লু ইকোনমি নিয়ে তাদের অভিমত ও গবেষণা ফলাফল উপস্থাপন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page