September 23, 2026, 12:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

সাজাপ্রাপ্ত ২ হাজার ১৫৩ বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার বুধবার জানিয়েছে, তারা সাজাপ্রাপ্ত দুই হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে উৎসাহিত করার অপরাধ সংক্রান্ত একটি আইনের আওতায় তাদেরকে কারাদ- দেওয়া হয়েছিল। খবর এএফপি’র।
জান্তা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৌদ্ধ উৎসব কাসোন পূর্ণিমা দিবস পালন উপলক্ষে সামরিক বাহিনী দ-বিধি ৫০৫ (এ) এর আওতায় সাজাপ্রাপ্ত ২,১৫৩ বন্দিকে ক্ষমা করে দিয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন চালাতে আইনটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। এ আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের সাজার বিধান রয়েছে।
বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী ‘মানুষের শান্তিপূর্ণ মনোভাব পোষণের জন্য এবং মানবিক কারণে তাদের ক্ষমা করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এদের মধ্যে যারা ফের একই ধরনের অপরাধ করবে তাদেরকে অতিরিক্ত দ-সহ বাকি সাজা ভোগ করতে হবে।
স্থানীয় এক পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং এটাকে কেন্দ্র করে দেশটি টালমাটাল পরিস্থিতির মুখে পড়ার পর থেকে ২১ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
জাতিসংঘ জানায়, সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ১৭০ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
মিয়ানমারে সাধারণত জাতীয় ছুটির দিন বা বৌদ্ধ উৎসব পালন উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়ে থাকে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page