April 6, 2026, 3:44 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

সাড়ে ৪ হাজার সাইবার হামলা প্রতিহত করেছে ইউক্রেন !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২২ সালে সাড়ে চার হাজারেরও বেশি সাইবার হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এসবিইউ-এর সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ইলিয়া ভিটিউক এক বিবৃতিতে বলেছেন, তার দেশ আট বছরের হাইব্রিড যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ২০২২ সালে প্রবেশ করেছে। ফলে হামলাকালীন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য কিয়েভ প্রস্তুত ছিল।

তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমরা যে বিশাল সাইবার হামলাগুলো প্রতিহত করেছি সেটি রুশ আগ্রাসনের আগে কিয়েভের জন্য একটি বাড়তি প্রশিক্ষণ হয়ে উঠেছে।

ইলিয়া ভিটিউক বলেন, সাইবার হামলার মাত্রা এখন অনেক বেশি, বিশেষ করে আগের বছরের তুলনায়।

২০২০ সালে প্রায় ৮০০টি সাইবার হামলা রেকর্ড করা হয়েছিল। সেখানে ২০২১ সালে এ সংখ্যা ১৪শ’তে পৌঁছায়। ২০২২ সালে এটি তিন গুণ বেড়েছে।

তিনি বলেন, রাশিয়া এখন প্রতিদিন গড়ে ১০টিরও বেশি সাইবার হামলা চালায়। হামলাকারীদের সম্ভবত মূল টার্গেট থাকে জ্বালানি, রসদ, সামরিক সুবিধা, সরকারি ডাটাবেজ এবং তথ্য পরিষেবাগুলো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page