October 13, 2026, 9:38 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী গাড়িবহর হামলা মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৯ মে) গভীর রাতে সাতক্ষীরা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আব্দুল মালেক সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাসিন্দা।

র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির কমান্ডার মেজর গালিব জানান, ৩০ আগস্ট ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা একজন ধর্ষিতাকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ভুক্তভোগীকে সান্ত্বনা দিয়ে ফেরার পথে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় কতিপয় সন্ত্রাসী পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ গাড়িবহরে হামলা চালায়। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল মালেক উক্ত অপরাধীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ফলে ১০ থেকে ১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। আসামি আব্দুল মালেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্নস্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছে।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় চলতি বছর ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ বিচারক আসামি আব্দুল মালেকসহ ৪৮ জনকে সাজা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ৯ মে রাতে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page