September 28, 2026, 9:08 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত ; বাঁধ মেরামতে সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে ভয়াবহ নদীভাঙনে বেড়িবাঁধের একটি অংশ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত ৩১ মার্চ ২০২৫, সকাল ১১টার দিকে খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে প্রায় ১৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে আশপাশের গ্রামগুলোতে জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও, জোয়ারের পানির চাপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় দুর্যোগ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসে প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেন।

বর্তমানে আশাশুনি আর্মি ক্যাম্পের দুটি প্যাট্রল টিম স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয় করে বাঁধ পুনর্নির্মাণে সহায়তা করছে। এ ছাড়া, ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি বিশেষ দলও বাঁধ পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা আশাবাদী যে, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত বাঁধ মেরামত সম্ভব হবে এবং প্লাবিত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page