April 11, 2026, 2:53 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার জমি দখল নিতে না পারায় কৃষকের নামে ৩ মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় জমি দখল নিতে না পারায় এক অসহায় কৃষকের নামে ৩টি মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাটুলিয়া গ্রামে।

ঘটনার বিবরণে ও ক্ষতিগ্রস্ত কৃষক তবিবুর রহমান বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম জানান, তাদের পাটুলিয়া মৌজায় ৫৩১ দাগে পুকুরসহ ধান চাষের ১৩ শতক জমি আছে। ওই জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন একই এলাকার নুরুল হক গাজীর মেয়ে মৌসুমী খাতুন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হয়রানীমূলক অভিযোগ দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এতে সে বার বার চেষ্টা করেও জমি দখল নিতে না পারায় এলাকার কুচক্রি মহলের প্রলোভনে পড়ে হয়রাণীমূলক ৩টি মামলা দিয়েছেন।

তিনি আরও বলেন, ১৭ সালে ওই জমি ক্রয় করার পর থেকে বিরোধ চলছে।

পাটুলিয়া গ্রামের মৃত খোদাবক্স গাজীর ছেলে নুরুল হক গাজী বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মিথ্যা মারামারির অভিযোগ তুলে সিআর-৫৫/২৩ মামলা দায়ের করেন। এর আগে তার মেয়ে মৌসুমী খাতুন কলারোয়া থানায় হয়রানীমূলক একটি জিডি করেন। যার নন এফআইআর প্রসিকিউশন নং-১৬৪/২২।

এরপরে কলারোয়া থানায় মৌসুমী খাতুন বাদী হয়ে নিরহ কৃষক জাহিদুল ইসলাম, তৌহিদুর রহমান, সোহরাব আলীর নামে মিথ্যা ও হয়রানীমূলক আরও একটি মামলা নং-২২/২০২৩ দায়ের করেন।

এদিকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে নিরহ কৃষক জাহিদুল ইসলাম জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page