November 2, 2026, 1:38 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার হালখাতায় বকেয়া পরিশোধ না করায় ব্যবসায়ীর মাইকিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাকির টাকা পরিশোধ না করলে দেনাদারদের ‘হালখাতা খেলাপি’ আখ্যা দেওয়া হবে বলে সতর্ক করে এলাকায় মাইকিং করেছেন সাতক্ষীরার এক সিমেন্ট ব্যবসায়ী। হালখাতার চিঠি দিয়েও টাকা না পেয়ে অভিনব এই পন্থা অবলম্বন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে নিজ দোকানে বসে মাইকিং করে এমন ঘোষণা দেন ব্যবসায়ী শিমুল হোসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরের সিমেন্ট ব্যবসায়ী শিমুল হোসেন কয়েক বছর ধরে ব্যবসা করে আসছেন। চলতি বছরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে কয়েক লাখ টাকার সিমেন্ট বাকিতে চলে যায়। হালখাতায় সব টাকা পরিশোধ করবেন প্রতিশ্রুতি দিয়ে সিমেন্ট বাকিতে নেন ক্রেতারা। কিন্তু হালখাতায় টাকা আদায় না হওয়ায় সিমেন্ট ডিলারদের টাকা পরিশোধ নিয়ে তিনি চিন্তিত শিমুল হোসেন।

এ বিষয়ে ব্যবসায়ী শিমুল হোসেন বলেন, ‘মুদি দোকানের পাশাপাশি পাইকারদের কাছ থেকে সিমেন্ট কিনে খুচরায় বিক্রি করি। ৭ ডিসেম্বর আমার প্রতিষ্ঠানে হালখাতার দিন ধার্য ছিল। হালখাতার আগেই যাদের কাছে টাকা বকেয়া আছে তাদের চিঠি দিয়ে দাওয়াত দিয়েছি। কিন্তু বেশিরভাগ খরিদ্দার আমাকে টাকা পরিশোধ করেননি। এজন্য আজ (বৃহস্পতিবার) বিকেল থেকে একটু ভিন্ন উপায়ে মাইকে ‘হালখাতা খেলাপি’ প্রচারের মাধ্যমে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করেছি। আসলে ব্যবসা করতে এসে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে এ পথ বেছে নিয়েছি।

“ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে শোধ না করলে বলে ‘ঋণখেলাপি’। তাহলে আমার দোকান থেকে বাকি নিয়ে যারা শোধ করবে না তাদের আমি ‘হালখাতা খেলাপি’ বলবো। টাকা না পেলে আমি আগামীতে ‘হালখাতা খেলাপি’ ক্রেতাদের নাম মাইকিং করবো। যেন তাদের কাছে অন্য কেউ বাকিতে মাল বিক্রি না করেন”, বলেন ব্যবসায়ী শিমুল।

তবে মাইকিং করে ব্যবসায়ী শিমুলের বরং লাভই হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তার কাছে খোঁজ নিয়ে জানা যায়, মাইকিং করার পর ২৫-৩০ জন টাকা পরিশোধ করেছেন। টাকা আদায় হয়েছে ৫০-৬০ হাজার।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী শাওন আহম্মেদ বলেন, ‘বর্তমানে অনেক কাস্টমার বাকি নিয়ে টাকা দিতে চান না। ব্যবসায়ী শিমুলের এই অভিনব উদ্যোগকে আমি স্বাগত জানাই। তবে, সব কাস্টমার এমন নয়। তবে অনেকের আর্থিক সমস্যা থাকতে পারে। তাদের সঙ্গে কথা না বলে নাম এভাবে প্রকাশ করা ঠিক হবে না।’

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page