September 3, 2026, 5:44 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় কালভার্টের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় সেলিনা বেগম (৪৫) নামে এক নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) ভোরে তালার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিনা বেগম হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

সেলিনার বোনের স্বামী মো. আবুল কাশেম জানান, রোববার (৪ মে) সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে রাতে পাওয়া যায়নি। আজ ভোরে স্থানীয়দের মাধ্যমে একটি মরদেহ পড়ে আছে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনার মরদেহ শনাক্ত করেন তারা।

জানা গেছে, মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল, কানের দুল, ঔষধসহ অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্তের পর জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page