September 28, 2026, 7:19 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, চান্দুড়িয়া, তলুইগাছা, মাদরা, ভোমরা ও বাকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল একই থানাধীন মজুমদার ও কুঠিবাড়ি নামক স্থান  হতে ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ অভিযানিক দল গোয়ালপাড়া ও বরইবাগান নামক স্থান  হতে ভারতীয় ঔষধ, তল্ইুগাছা বিওপির বিশেষ অভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে, ভারতীয় ঔষধ, ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং বাকাল চেকপোস্ট বিশেষ অভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১২ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page