April 8, 2026, 8:23 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত পাঠিয়েছে। এসব বাংলাদেশি নাগরিকরা সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।

শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে বিজিবি ওই ১৬ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। ফেরত আসা এই ব্যক্তিরা মোট ৬টি পরিবারের সদস্য, যাদের মধ্যে ৪ জন শিশু, ৫ জন নারী এবং ৭ জন পুরুষ রয়েছেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ভারতের হাকিমপুর চেকপোস্টে এই বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফেরত আসা বাংলাদেশিদের পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভারত থেকে ফেরত পাঠানো এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মোশারাফ ঢালী (৫৭), ইউনুস আলী (৪২), তার স্ত্রী মুসলিমা খাতুন (২৯), মেয়ে সিনহা খাতুন (১১), ছেলে মোরসালিম গাজী (৭), পার্শ্বেমারী গ্রামের মোছা. ঝরনা পারভিন (৩৭), তার ছেলে মো. আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের মো. শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের শারমিন সুলতানা (১৮), তার মেয়ে সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), তার ছেলে মো. ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯), আল আমিন (২৬), এবং খুলনা জেলা কয়রা উপজেলার বেদকাশী গ্রামের জিল্লুর রহমান (২৩)।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page