April 8, 2026, 1:48 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে নারী পাচারকালে দু’জন আটক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে এক বাংলাদেশী নারীকে ভারতে পাচারকালে দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার বিকেলে  সদর উপজেলার তলুইগাছা সীমান্তের কুলিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং ওই নারীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম (৭৪) ও তার ছেলে মো. ইমরান হোসেন (২৩)।

উদ্ধারকৃত  নারী হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেখের কন্যা সেতু আক্তার (২৩)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি আভিযানিকদল তলুইগাছা সীমান্তের মেইন পিলার ৩ ও সাবপিলার ১৩ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়াডাঙ্গায় অভিযান চালিয়ে পাচারকারী বাবা ছেলে কে আটক করা হয়।এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়ি থেকে সেতু আক্তার নামের ওই নারীকে উদ্ধার করা হয়।

আটককৃত দুই পাচারকারীর বরাত দিয়ে বিজিবি আরো জানায়, আটক মানব পাচারকারী আবুল কালাম ও ইমরান হোসেনসহ পাচার চক্রের আরো ১৫ জন পলাতক আসামীর সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় তাদের বাড়িতে এনে রাখে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের  সঙ্গে জড়িত পলাতক আরো ১৫ জন আসামির নাম উল্লেখ করে রাতেই থানায় মামলা দায়ের এবং দুই পাচারকারীসহ উদ্ধার হওয়া নারীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত  দুই পাচারকারীসহ উদ্ধার হওয়া নারীকে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page