September 27, 2026, 2:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাত বছর পর যুক্তরাজ্যের নাগরিকরা ফিরতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যের জনগণ সাত বছর পর এসে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে চাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ৫৮ দশমিক ২ শতাংশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে ফিরতে চান।

বেশ ছেঁকে ছেঁকে এই জরিপ করা হয়েছে। এই সমীক্ষা থেকে সেই সব নাগরিককে বাদ দেওয়া হয়েছে, যাঁরা বলেছেন তাঁরা জানেন না, গণভোট হলে কোন পক্ষে ভোট দেবেন। কিংবা যাঁরা ভোট দেবেন না, তাঁদেরও এই সমীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে।

ব্রেক্সিটের পক্ষে যেমন জনমত রয়েছে, তেমনি বিরুদ্ধ জনমতও কম নয়। ২০১২ সাল থেকে এ নিয়ে আলোচনা চলছে। ওই বছর একটি জনমত জরিপে দেখা গিয়েছিল, যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকতে চান। তবে ব্রেক্সিটের পক্ষে প্রচারের কারণে এই চিত্র বদলাতে থাকে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেন। এরপর ২০১৬ সালে ব্রেক্সিট প্রশ্নে গণভোট হয়।

ওই গণভোটের পর ২০২১ সালে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, ৪৭ শতাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে। কিন্তু এই চিত্র বদলাতে থাকে এরপর থেকে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬০ শতাংশ যুক্তরাজ্যের নাগরিক বলেছিলেন, তাঁরা ইইউতে ফেরার পক্ষে।

যুক্তরাজ্য নয় ইতালি, ফ্রান্সের এমন জরিপ চালানো হয়েছে। এসব দেশে জনসাধারণকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁরা ব্রেক্সিটের আদলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে চান কি না। এই জরিপে ফলাফল এসেছে, ৬২ শতাংশ ফ্রান্সের নাগরিক চান তাঁরা ইউরোপীয় ইউনিয়নে থাকবেন। আর ইতালির ৬৩ শতাংশ নাগরিকও একই কথা বলেছেন। এ ছাড়া জার্মানি, স্পেন, ডেনমার্ক ও সুইডেনের অধিকাংশ নাগরিক ইইউতে থাকার পক্ষে। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page