October 15, 2026, 12:08 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

সান ফ্রান্সিসকোর কুখ্যাত আলকাট্রাজ কারাগার খুলে দেয়ার নির্দেশ দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে একটি দ্বীপে অবস্থিত কঠোর নিরাপত্তার আলকাট্রাজ কারাগার নতুন করে খুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আইন-শৃঙ্খলা ও কঠোর ন্যায়বিচারের প্রতীক হিসেবে এক সময়ের কুখ্যাত এই দ্বীপ-কারাগারকে নতুনভাবে কার্যকর করতে চান তিনি।

রোববার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সহিংস অপরাধীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

ট্রাম্প বলেছেন, আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে আলকাট্রাজ কারাগার পুনরায় চালু করা হবে। উল্লেখ্য, কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও লেখেন, তিনি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগার ব্যুরোকে আলকাট্রাজ কারাগার সম্প্রসারণ ও পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এই কারাগারে ‘আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের’ রাখা হবে।

এল সালভাদরের একটি কারাগারে অভিযুক্ত গ্যাং সদস্যদের পাঠানোর নীতি নিয়ে ট্রাম্পের আদালতের সঙ্গে দ্বন্দ্ব চলছে। মার্চ মাসে তিনি ২০০ জনের বেশি ভেনেজুয়েলান সন্দেহভাজন গ্যাং সদস্যকে সেখানে পাঠান। তিনি ‘দেশীয় অপরাধীদের’ বিদেশি কারাগারে পাঠানোর কথাও বলেছেন।

আলকাট্রাজ প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল, যা ২০ শতকের শুরুতে সামরিক কারাগারে রূপান্তরিত হয়। ১৯৩০-এর দশকে বিচার বিভাগ এটি দখল করে ফেডারেল বন্দীদের গ্রহণ শুরু করে। কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ ‘মেশিন গান’ কেলির মতো বিখ্যাত কয়েদিদের সেখানে রাখা হয়েছিল। ১৯৬২ সালে বার্ট ল্যাঙ্কাস্টারের ‘বার্ডম্যান অফ আলকাট্রাজ’ এবং ১৯৯৬ সালে শন কনারি ও নিকোলাস কেজের ‘দ্য রক’ চলচ্চিত্রের মাধ্যমেও কারাগারটি পরিচিতি লাভ করে।

ফেডারেল ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী, কারাগারটি পরিচালনা করতে অত্যধিক ব্যয় হতো, তাই এটি বন্ধ করে দেওয়া হয়। দ্বীপের কারণে এর খরচ অন্যান্য ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ ছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page