September 28, 2026, 3:35 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

সাবধান ; বাংলাদেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্স বি বি’ শনাক্ত হয়েছে। এ ভ্যারিয়েন্টটি এর আগে সিঙ্গাপুরে উল্ল্যেখযোগ্য পরিমাণ সংক্রমণ ঘটিয়েছে। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হংকংসহ অন্তত ১৭টি দেশে এই সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

রোববার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পাওয়া গেছে এসব তথ্য।

আইসিডিডিআর,বি জানায়, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত, আইসিডিডিআর,বি ৯২টি সার্স-কোভ জিনোম সিকোয়েন্স করেছে এবং দেখেছে, ভাইরাস এখনো সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ওমিক্রন বিএ.-২ ৮৪ শতাংশ এবং বিএ.-৫ ১৬ শতাংশ শনাক্ত করা হয়েছিল।

এতে আরও বলা হয়, এই সাবভ্যারিয়েন্টগুলোর বেশিরভাগই একটি নতুন-সাবভ্যারিয়েন্ট এক্স বি বি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর) সারাদেশে ছড়িয়ে থাকা ভাইরাসগুলোর ৮৫ শতাংশ গঠন করেছিল।

এছাড়া গবেষণা চলাকালে আরেকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ



Our Like Page