November 27, 2026, 5:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনর ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি।

মঙ্গলবার (০৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেন।

রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে তিনি জানান। এ ছাড়া বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

এদিকে আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে আরও জানা গেছে, যাত্রাবাড়ী থানায় করা ইমন গাজী নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড দেয়া হয় জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও ডা.দীপু মনি, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page