October 17, 2026, 11:30 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে কারাগারে প্রেরণ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে তোলা হলে তিনি এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। বিচারক তাকে পিডব্লিওমূলে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, যেহেতু এটি দ্রুত বিচার আইনে মামলা। তাই, এই মামলার শুনানি সংশ্লিষ্ট আদালতে হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরের তার বাসভবস হিজলকরচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নানসহ সুনামগঞ্জের সাবেক চার এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ মোট ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জে রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট নির্জন কুমার মিত্র’র আদালতে ঐ মামলাটি দায়ের করেছেন জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের মো.হাফিজ আহমদ। তিনি ঐ গ্রামের মো. নাজির আহমদের ছেলে।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে। অন্যান্য আসামীরা হলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ ৩ আসনের সাবেক এমপি এমএ মান্নান, সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি অ্যাড. রনজিত সরকার ও মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামিম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও সুনামগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি খালেদ চৌধুরীসহ ৯৯জন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page