October 5, 2026, 10:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সাবেক পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে ঢাকায় দুদকের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রায় ১০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের সাবেক পুলিশ পরিদর্শক সুভাষ চন্দ্র সাহা (বর্তমানে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত) ও তার স্ত্রী মিসেস রীনা চৌধুরীর নামে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ১ হাজার ৩১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকা, আর মিসেস রীনা চৌধুরীর বিরুদ্ধে ৯ কোটি ১৪ লাখ ৯ হাজার ৩১৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলায় আসামি করা হয়েছে রীনা চৌধুরীকে। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে তার সম্পদ বিবরণী তলব করলে আসামি রীনা বিবরণীতে ৮৩ লাখ ৭৩ হাজার ৪৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া তার নামে নয় কোটি চৌদ্দ লাখ নয় হাজার তিনশত চৌদ্দ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। আসামি মিসেস রীনা চৌধুরী একজন গৃহিণী। তার স্বামী অপর আসামি সুভাষ চন্দ্র সাহার অসাধু উপায়ে অর্জিত সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রীর নামে আয়কর নথি খুলে তাতে উক্ত সম্পদ প্রদর্শন করেছেন ও অবৈধ সম্পদ অর্জনে তার স্বামী আসামি সুভাষ চন্দ্র সাহা রীনা চৌধুরীকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন।

দ্বিতীয় মামলায় সুভাষ চন্দ্র সাহার নামে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, আসামির সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে বা অন্য কোনো সম্পদ পাওয়া গেলে তাও আমলে নেওয়া হবে।



Our Like Page