October 10, 2026, 4:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারের নিয়ন্ত্রণ নিয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) আজ রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে।

ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারগুলো খোলা হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করার প্রেক্ষিতে এনবিআর এ পদক্ষেপ নিয়েছে । গণ-অভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে গেছেন।

গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করেছে এনবিআর। এর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে কর কর্তৃপক্ষ শেখ হাসিনার ব্যাংক হিসাবগুলোও জব্দ করেছে।

এর আগে সিআইসি রাজধানীর মতিঝিলে পুবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার একটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page