November 3, 2026, 4:06 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ডের ১৩ হাজার নথি প্রকাশ করল হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হোয়াইট হাউস সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের ১৩ হাজার ১৭৩টি নথি প্রকাশ করেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস এই নথিগুলো প্রকাশ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কেনেডি হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা নথিগুলোর প্রায় ৯০ শতাংশই প্রকাশ করা হয়েছে। নথিগুলো এখন অনলাইনে পাওয়া যাবে।

জন এফ কেনেডিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে গুলি করে হত্যা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এই নথিগুলো সেই তদন্তের ফলাফল।

১৯৯২ সালে পাস করা একটি আইনের জন্য মার্কিন সরকারকে ২০১৭ সালের মধ্যে কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত সমস্ত নথি প্রকাশ করার কথা ছিল। কিন্তু সে আইন মানা হয়নি।

পরে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ১৫ আগস্ট একটি নির্বাহী আদেশে নথিগুলো প্রকাশের নির্দেশ দেন। একই সঙ্গে ‘শনাক্তযোগ্য ক্ষতি’ হওয়ার আশঙ্কায় কিছু নথি গোপন রাখারও নির্দেশ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের কর্মকর্তারা জানিয়েছেন, ৫১৫টি নথি সম্পূর্ণ গোপনীয় এবং ২ হাজার ৫৪৫টি নথি আংশিক গোপনীয়।

বিশেষজ্ঞদের ধারণা, এই নথিগুলো কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কে নতুন কোনো তথ্য প্রকাশ করে না। তবুও এই নথিগুলো কেনেডি হত্যাকাণ্ডের ইতিহাসবিদদের জন্য নতুন নথি ও প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে ওয়ারেন কমিশন নামে পরিচালিত এক তদন্তে জানা যায়, জন এফ কেনেডিকে লি হার্ভে অসওয়াল্ড নামে একজন আমেরিকান হত্যা করেছিলেন। এর আগে তিনি তৎকালীন সোভিয়েত রাশিয়ায় থাকতেন। অসওয়ার্ল্ড একাই এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু দুই দিন পর তাকে ডালাস পুলিশ সদর দপ্তরে হত্যা করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page