November 8, 2026, 5:22 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর ৮২ বছর বয়সী বাইডেন আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর শরীরের হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়ে।

এরপর তিনি চিকিৎসা শুরু করেন। এর মধ্যে ছিল রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি। গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় ৮৩ বছর বয়সী বাইডেন জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা ‘খুব ভালোভাবেই চলছে।

তবে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে শুক্রবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার ছেলে হান্টার বাইডেন জানান, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে।

হান্টার বলেন  ‘ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি তাঁর হাড়ে এবং শরীরের আরও অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ‘এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাঁকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তিনি এখনও বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। তিনি এখনও এই দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের প্রতি তাঁর বিশ্বাস অটুট।’

বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে হান্টার বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘এটি সত্যিই খুব কঠিন এবং বাবাকে এ অবস্থায় দেখতে খুবই কষ্ট হয়।’

মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ছিল। এসব উদ্বেগের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে বাইডেনের খুবই হতাশাজনক পারফরম্যান্সের পর এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

পরে বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page