August 8, 2026, 12:18 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের পর মুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের পর মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু গ্রেফতারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ট্রাম্প নিজেও এক্স-এ ছবিটি পোস্ট করেছেন। প্রায় আড়াই বছর পর মাইক্রো ব্লগিং সাইটটিতে এমন পোস্ট দেখে প্রতিক্রিয়া দিতে ভুললেন না ইলন মাস্ক।

গত সপ্তাহে ট্রাম্পকে অভিযুক্তের তকমা দেয় জর্জিয়ার আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক ৪ দিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুসারীরা।

সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়। আটলান্টার জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করবেন ট্রাম্প, তা আগেই জানা ছিল। সেইমতোই বৃহস্পতিবার আদালতে পৌঁছে যান তিনি এবং গ্রেফতার হন। পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন পান।

ট্রাম্পের ছবি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন নেক্সট লেভেল। ২০২১ সালের জানুয়ারি মাসে শেষবার এই মাইক্রো ব্লগিং সাইটে অ্যাকটিভ ছিলেন তিনি। আর কামব্যাক করেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গ্রেফতারের ছবি দিয়ে সাড়া ফেলে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

২০২১ সালে টুইটারের নিয়ম লঙ্ঘন করায় তাকে এই প্ল্যাটফর্ম থেকে সাসপেন্ড করা হয়েছিল। উসকানিমূলক পোস্টের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর এবার মাস্ককেই চমকে দিলেন ট্রাম্প।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page