October 18, 2026, 4:16 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাবেক রেলমন্ত্রীসহ ৩শ’ জনের বিরুদ্ধে কুমিল্লায় সন্ত্রাসী মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলা, গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচি, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারসহ অন্তত ১৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
কুমিল্লার আলেখারচরের আবদুল করিমের ছেলে কাজী মো. সোহেল বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন বিশ্বাস আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ বলা হয়, উল্লেখিত আসামীরাসহ তিন শতাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ তারা সকলেই আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি, ইট, লাঠি সোটা নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে অন্যান্য আসামি ঝাপিয়ে পড়ে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছুড়ে। আসামীরা বৈষম্য বিরোধী ছাত্রদের ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। হাবিবুর আল-আমিন সাদী ও নাসির উদ্দিন তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শর্টগান নিয়ে নিরীহ ক্ষিার্থীদের উপর গুলি করে।
শিবেন বিশ্বাস আজ সকালে বাসস’কে বলেন, ১৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page