October 19, 2026, 4:51 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সাভারের আশুলিয়ায় নকল ওরস্যালাইন তৈরির কারখানার সন্ধান ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারের আশুলিয়ায় অবৈধভাবে ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে নকল ওরস্যালাইন তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখানে এসএমসির ওরস্যালাইনসহ মোট সাতটি কোম্পানির বিভিন্ন নকল পণ্য তৈরি করা হতো।

রবিবার রাতে আশুলিয়ার নিরিবিলি ফাল্গুনী ইস্টার্ন হাউজিং এলাকায় বিজি প্রেস ফুড এন্ড বেভারেজ নামে একটি কারখানায় অভিযান চালায় পুলিশ। এসময় কারখানার কেমিস্ট পরিচয়দানকারী অষ্টম শ্রেণি পাশ মিরাজুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়।

এ ঘটনায় কারখানাটির পরিচালনাকারী অভিযুক্ত মিজানুর রহমান জাহিদ, লিপন গাজী ও মোহাম্মদ সাদেক পলাতক রয়েছেন।

এ বিষয়ে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ গোলাম রিয়াজ বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি অনেক দিন ধরেই আশুলিয়ার এই এলাকা থেকে আমাদের এসএমসি কোম্পানির ওরস্যালাইন-এন ও ইনো নকল করে অবৈধভাবে তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হচ্ছে। পরে আজ কোম্পানির পক্ষ থেকে আমরা বিষয়টির সত্যতা যাচাই করতে এখানে আসি।

পরে বিজি প্রেস নামে কারখানার সামনে একটি ভ্যানে এসএমসির ওর স্যালাইনের কার্টন বাজারজাত করণের উদ্দেশ্যে বাইরে পাই। পরে ভেতরে প্রবেশ করতেই বিপুল পরিমাণ স্যালাইন তৈরির কাঁচা মাল ও আমাদের কোম্পানির স্যালাইনের নকল মোড়ক দেখতে পাই। শুধু স্যালাইন নয় এখানে গ্যাস্টিকের সমস্যায় সেবনের ইনো ও সরবত প্রস্তুককারী ট্যাংক নকল ভাবে মোড়ক জাত করে মার্কেটে সরবরাহ করতো।

এসময় আমরা স্থানীয় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তারা আসেন এবং একজনকে আটকসহ মালামাল জব্দ করেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে এই কারখানায় আমাদের কোম্পানির নকল স্যালাইন তৈরি করা হচ্ছিলো। প্রতিদিন ২০০ কার্টন এই অনুমোদিত স্যালাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতো। বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিবো।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সবুর বলেন, নকল স্যালাইন ও ইনো তৈরির কারখানার সন্ধানের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় কারখানার কেমিস্ট পরিচয়দানকারী মিরাজ নামে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page