August 11, 2026, 4:40 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাভারে কিস্তির টাকা চাওয়ায় এনজিওকর্মীকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারে কিস্তির টাকা চাওয়ায় এক এনজিওকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি এক সংবাদ সম্মেলনে হত্যার কারণটি নিশ্চিত করেন।

নিহত রেজাউল করিম (২৮) বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের মাঠকর্মী। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ জানান, এনজিও থেকে ৩০ হাজার টাকা লোন তুলেন শাহিন (৩৫) নামের এক পোশাক শ্রমিক। সাপ্তাহিক কিস্তি আড়াই হাজার টাকা হলেও নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহিন রেজাউল করিমকে মারপিট করেন। পরে অণ্ডকোষ ফেটে গেলে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়।

এসময় নিহতের মরদেহ ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেখে দেয় শাহিন। স্থানীয়রা মরদেহটি দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরেদহ উদ্ধার করেন। একই সঙ্গে শাহিনকে আটক করেন।

আটক শাহিন রাজশাহী জেলা সদরের চারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করতেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page