March 17, 2026, 5:34 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে মাদরাসা শিক্ষকের ৯ লাখ টাকা ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সাভারে প্রকাশ্য দিবালোকে ডিবি পুলিশ পরিচয়ে হাবিবুর রহমান নামের এক মাদরাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাশন আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাই মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার আমাদের একটি জমি রেজিস্ট্রি করার কথা ছিল। এ জন্য আমার বড় ভাই দুপুরে নবীনগর সোনালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে বাসযোগে বাসার রওনা হন। পরে সাভার স্ট্যান্ডে নেমে একটি অটোরিকশায় আইচা নোয়াদ্দা বাসার দিকে যেতে থাকেন। অটো রিকশাটিতে আমার ভাই ছাড়াও আরও দুইজন যাত্রী ছিলেন। এরপর দুপুর আড়াইটার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে অটোরিকশাটির পথরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভাইকে অটোরিকশা থেকে নামতে বলেন। আতঙ্কে আমার ভাই নামতেই তাকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে নেয় তারা। এরপর চোখ বেঁধে তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে মারধর করে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন। রাতে সাভার মডেল থানায় মামলা করেছি আমরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। আমার সবকিছু পর্যালোচনা ও পর্যবেক্ষণ করছি। অপরাধীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page