September 27, 2026, 10:42 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সামরিক অভিযানের সময় গাজায় টানেল থেকে ৬ ইসরায়েলী জিম্মির লাশ উদ্ধার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সামরিক অভিযানের সময় গাজায় এক টানেল থেকে ৬ জন জিম্মির লাশ উদ্ধার করা হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় তাদের জিম্মি করা হয়েছিল। রোববার (১ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা কারমেল গ্যাট, ইডেন ইরুশালমি, হার্স গোল্ডবার্গ-পলিন, আলেকজান্ডার লোবানোভ, আলমগ সারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি দানিনোর লাশ গাজার উপত্যাকার রাফা অঞ্চলের ভূগর্ভস্থ এক টানেল থেকে উদ্ধার করেছে। তাদের লাশ ইসরায়েল ভূখণ্ডে আনা হয়েছে।  এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পলিন একজন আমেরিকান-ইসরায়েলি।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর তাদের জিম্মি করা হয় এবং হামাস সন্ত্রাসীরা গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে আইডিএফ ও আইএসএ।

বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে আইডিএফ এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সকল প্রচেষ্টা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page