September 27, 2026, 3:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সামরিক পদক্ষেপ থামাতে আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন পোপ লিও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বৃদ্ধির মধ্যে মঙ্গলবার পোপ লিও চতুর্দশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন।

মার্কিন বংশোদ্ভূত পোপ বলেছেন, এই বিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিশ্র সংকেত আসছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবানন সফর থেকে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের লিও চতুর্দশ বলেন, ‘আবারও, আমি বিশ্বাস করি যে সংলাপের চেষ্টা করা ভালো। সম্ভবত চাপ, এমনকি অর্থনৈতিক চাপ দিয়ে হলেও। তবে পরিবর্তন আনার জন্য অন্য কোনও উপায় খুঁজুন।’

এ সময় পোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর মধ্যে একটি ফোন কল ও মার্কিন সেনা পাঠানোর জল্পনা-কল্পনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ভেনিজুয়েলার জনগণের মঙ্গলের জন্য ভ্যাটিকান কূটনীতির মাধ্যমে ‘উদ্ভূত পরিস্থিতি শান্ত করার উপায় খুঁজছে’।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page