October 13, 2026, 5:26 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে : প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। বিভিন্ন সময় বিশেষ করে নির্বাচনের সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা, গুজব ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না, বলেও জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (১০ মে) দুপুরে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, উপসচিব মো. সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নীতি নির্ধারকদের সঙ্গে সমন্বয় করে সামাজিক সম্প্রীতি অর্জনের উদ্দেশ্যে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ২০১৮ সালে যাত্রা শুরু করে।

বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে একটি ফ্রেমওয়ার্ক হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর। তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সব ধর্মের অংশীজনের সমন্বয়ে দেশব্যাপী বিভাগীয় ও জেলা আন্তঃধর্মীয় কমিটি দিয়ে ফ্রেমওয়ার্কটি সাজানো হয়েছে। এর কার্যকর বাস্তবায়নে আমি আশাবাদী।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page