August 8, 2026, 3:20 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

সাম্রাজ্যবাদ ধ্বংসের প্রত্যয় ব্যাক্ত করে পুতিন-কিমের চিঠি বিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাপে থাকা দুই দেশ উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কোন্নয়নে চিঠি চালাচালি করেছেন পুতিন ও কিম জং উন। দুই নেতা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালানো এবং সাম্রাজ্যবাদ ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেন। এর কয়েক দিনের মাথায় রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

উত্তর কোরিয়া ১৯৪৫ সালে জাপানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে। স্বাধীনতার ৭৮ বছর উপলক্ষে মঙ্গলবার পুতিনকে চিঠিটি লেখেন কিম। তিনি লিখেছেন, ‘দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর বিজয়ের মাধ্যমে আর এই বন্ধুত্ব এখন পূর্ণভাবে তার অজেয়তা এবং শক্তি প্রদর্শন করছে সাম্রাজ্যবাদীদের গুঁড়িয়ে দেওয়ার লড়াইয়ে।’

কিম চিঠিতে আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এই বন্ধুত্ব এবং সংহতি একটি দার্ঘস্থায়ী নতুন চ্যালেঞ্জকে মোকাবেলায় একটি কৌশলগত সম্পর্কে পরিণত হবে। দুই দেশ সব সময় বিজয়ী হবে এবং একে অপরকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

উত্তরে পুতিন কিমের কাছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছেন।

জবাবি চিঠিতে পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে আমরা দুই দেশের জনগণের মঙ্গল এবং কোরীয় উপদ্বীপ ও সমগ্র উত্তর-পূর্ব এশিয়ার দৃঢ় স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করব।’

এদিকে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অসমর্থিত সূত্র বলছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page