October 16, 2026, 10:25 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

দেশের আরও ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন হবে : পলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জনসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আগামীতে আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩- উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন— সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ, প্রগতিশীল, সৃজনশীল, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একেক জনকে সোনার মানুষে পরিণত করাই হচ্ছে স্মার্ট চিলড্রেন কার্নিভালের মূল উদ্দেশ্য।

পলক বলেন, আজকের শিশু-কিশোরদের যেভাবে গড়ে তুলবো আগামীর স্মার্ট বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের নৈতিকতা শিক্ষা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদেরকে পরিবেশবান্ধব চিন্তা, সমস্যা সমাধানকারী, উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্নিভালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, সামদানী ফাউন্ডেশনের কো-ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টি রাজীব সামদানী প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page