March 11, 2026, 1:30 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সারাদেশে ছাত্র আন্দোলনে নিহত ৬৩১ ; আহত ১৯ হাজার : স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে কমপক্ষে ৬৩১ জন নিহত ও ১৯ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই হতাহতের তথ্য সংগ্রহ করা হয়েছে।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা থেকে প্রস্তুত খসড়া প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়, নিহতদের মধ্যে ৪৫০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং ১৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে ১৬ হাজার মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তিন হাজার জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর আহত ৩,০৪৮ জনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল, এবং ৫৩৫ জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ও আহতদের তালিকা তৈরি এবং তাদের সরকারি সহায়তা প্রদানের নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page