October 2, 2026, 11:37 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সিইসিসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)।
আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান পদত্যাগপত্রে সই করেন।
তাদের পদত্যাগপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়।
সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান।

শেষ খবর পর্যন্ত জানা গেছে, সিইসিসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, ইসির সদস্য হিসেবে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
নিয়োগের একদিন পর তারা তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন।
দায়িত্ব পালনে সবসময় সহযোগিতার জন্য প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরো সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে আমরা সকলে আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে এবং আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়ে প্রশাসন, বিচার, নির্বাচন ব্যবস্থা সবকিছুই অনেক সুন্দর হবে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page