October 28, 2026, 8:31 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

সিউল-ওয়াশিংটন সহযোগিতা কোরীয় উপত্যকাকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক কোরীয় উপত্যকাকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এটি বলেছে, কোরীয় উপদ্বীপে  আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামক যে মহড়া চালাচ্ছে তা উত্তর কোরিয়ার ওপর আগ্রাসন চালানোর জন্য মহড়া হিসেবে ধরা যায়। ওই যৌথ মহড়ার ‘আগ্রাসী চরিত্রের’ কারণে এটির ব্যাপারে সংশয় আরো বেড়ে গেছে বলে জানায় কেসিএনএ।

পিয়ংইয়ং আরো বলেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে আমেরিকা ও তার মিত্ররা যে নীতিগত ঐক্যমত্যে পৌঁছেছে তা বাস্তবায়ন করার চেষ্টা চালালে কোরীয় উপত্যকায় পরমাণু যুদ্ধের আশঙ্কা আরো বেশি বেড়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার ক্যাম্প ডেভিডের অবকাশযাপন কেন্দ্রে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সাক-ইয়োল এবং জাপানোর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে তিন নেতা নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা আগের চেয়ে বেশি শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।  তারা উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বৃদ্ধির তীব্র নিন্দা জানান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page