September 28, 2026, 10:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সিঙ্গাপুরে মাদক মামলায় ১০ দিনের ব্যবধানে তিন মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদক মামলায় ১০ দিনের ব্যবধানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। সবশেষ বুধবার ৫৪ গ্রাম হেরোইন পাচারের দায়ে ৩৯ বছর বয়সী এক নাগরিককে ফাঁসি কার্যকর করা হয়।

সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো বৃহস্পতিবার জানায়, সাজা কার্যকর করা ব্যক্তির নাম মোহামেদ শালেহ আব্দুল লতিফ। মালয় জাতিগোষ্ঠীর শালেহ ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। চাঙ্গি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

ব্যুরো বলেছে, জব্দ করা হেরোইন ৬০০ জনের বেশি মাদক সেবনকারীকে সরবরাহ করার জন্য যথেষ্ট।

মোহামেদ শালেহের ফাঁসি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন আগে সারিদেউই বিনতে জামানি নামে ৪৫ বছর বয়সী এবং মোহাম্মদ আজিজ বিন হুসেন নামে ৫৭ বছর বয়সী দুই ব্যক্তিকে মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড দেয় সিঙ্গাপুরের আদালত।

অপরাধের কঠোর শাস্তি দেওয়ার জন্য পরিচিত সিঙ্গাপুর। কোভিড-১৯ মহামারির কারণে দেশটিতে মৃত্যুদণ্ড দুই বছর বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে মাদকের অপরাধে বিদেশিসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয় দেশটি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির আইনে যে কেউ ৫০০ গ্রামের বেশি গাঁজা এবং ১৫ গ্রাম হিরোইন পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page