September 30, 2026, 4:03 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিট সমঝোতা ; যেখানে জোটের প্রার্থী আসবে ; সেখানে আওয়ামী লীগ উঠে যাবে : ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যে আসনে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, যে কোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দর কষাকষি হয়, মন কষাকষি হয়, তাহলে শেষ বিচারে হাসিমুখে উঠে যাবো। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাবো। যেখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর রাজধানীর ইস্কাটনের বাসায় বৈঠক শেষে এসব কথা বলেন হাসানুল হক ইনু।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং রাতের খাবারের মধ্যদিয়ে এ বার্তা পরিষ্কার হয়েছে যে, জোট আছে। জোট একসঙ্গে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হবো।

জাসদ সভাপতি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে দলীয় কৌশল কী হবে তা বিবেচনা করার জন্য আমরা শেখ হাসিনাকে বলেছি। আরও সময় আছে আলোচনা করে দেখবো। প্রার্থীরা নৌকা মার্কায় নির্বাচন করবেন।

ইনু বলেন, কেউ প্রত্যাহার করে নিলে আচরণবিধি ভঙ্গ হয় না। তা করার জন্য যার যার দল তার প্রার্থীকে অনুরোধ করতে পারে। সুতরাং এ ব্যাপারে আমি মনে করি না মনোমালিন্য কিছু হবে। দলীয় কৌশলগত সিদ্ধান্ত কীভাবে কার্যকর করবে শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page