November 26, 2026, 10:05 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোখা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে র্ঘর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৮ কিলোমিটার গতিতে এগোচ্ছে। রোববার উপকুল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার মোখা প্রবল র্ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের ফলে পাহাড় ধ্বসের আশঙ্কা দেখছে আবহাওয়া অফিস।

মোখার প্রভাবে উত্তাল হচ্ছে সাগর। গভীর সমুদ্রে তৈরি হওয়া ঘুর্ণিঝড় মোখা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়াবিদরা মোখার সঙ্গে মিল দেখছেন সুপারসাইক্লোন সিডরের। একই রকম মেঘমালা ও আকার নিয়ে শক্তি বৃদ্ধি করে উপকুলে আঘাত হেনেছিলো সিডর।

সিডর বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে অতিক্রম করলেও মোখা বাংলাদেশ ও মিয়ানমারে আছড়ে পড়বে। তুলনামূলক দুর্বল অংশটি টেকনাফের নিচের অংশ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড় স্থলে উঠে এলে সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে। সবচে বেশি বৃষ্টিপাত হবে পার্বত্য এলাকায়। এখানে পাহাড় ধ্বসেরও আশংকা করছে আবহাওয়া অফিস।

প্রবল ঘুর্ণিঝড়ে রূপ নিয়ে মোখা পরিণত হবে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে।

এরইমধ্যে দেশর সবকটি সমুদ্র বন্দরকে ২ নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মোখা পর্যবেক্ষণে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্র ও শনিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page